অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সংস্কারের নাম করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ইশরাক হোসেন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৫ রাত ১১:৪১

remove_red_eye

৩৭৬

ভোলা সদর উপজেলা বিএনপির  আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া ও ইফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আওয়ামীলীগের রাজনীতির কবর গত ৫ আগস্ট রচনা হয়ে গেছে। যেটা মৃত সেটা নিষিদ্ধ করার কিছু নেই। নিষিদ্ধ হয়েই সে কবরে গিয়েছে বলে মন্তব্য করেন।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই বাংলাদেশ রাজনীতিতে খুনি হাসিনার ও তার দলের  বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার থাকতে পারেনা। আওয়ামী লীগ কে যদি কেউ পুর্নবাসনের চেষ্টা করে তাহলে আমরা সর্বশক্তি দিয়ে রুখে দিবো। তিনি আরো বলেন,বর্তমানের অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে তাদের বিচার যেন তরান্বিত করে হউক।
এসময় তিনি আরো বলেন, সংস্কারের নাম করে কেউ  নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ সেটা মেনে নেবে না।

একটা কুচক্র রয়েছে সরকারের ভিতরে এবং বাহিরে থেকে বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। যাতে আগামী নির্বাচনে বিএনপির জনসমর্থন কমাতে পারে ও নির্বাচন যেন বিলম্বিত হয়।
বিএনপি’র প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী নির্বাচনকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে।
ইশরাক হোসেন আরো বলেন,আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে আমরা সংস্কার চাই না। সংস্কার কথা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমনা ৩১ দফার মধ্যে দিয়ে দিয়েছে।
সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির ধারাই সম্ভব বলে তিনি জানান। সংস্কারের নামে কেউ নির্বাচন বিলম্বিত করতে চাইলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছিল গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, আর গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে ভোটাধিকার। যারা সংবিধান মুছে ফেলতে চায়, তারা সফল হবে না। আদর্শিক রাজনীতি করতে হবে এবং কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।
এসময় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহŸায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সদর উপজেলার বিএনপির আহŸায়ক আফিস আলতাফ,সদস্য সচিব হেলাল উদ্দিন,ঢাকা আইনজীবী সমিতির এ্যাডভোকেট জুয়েল খান প্রমুখ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...