অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ছাত্রদ‌ল নেতা নিহ‌তের ঘটনায় হত্যামামলা, গ্রেফতার ৪, বিক্ষোভ ও মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৩৬০

মনপুরা প্রতি‌নি‌ধি : ভোলার মনপুরা উপজেলায় দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌ন ছাত্রদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক মো: রা‌শেদ নিহ‌তের ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। উক্ত মামলায় ৪ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। গ্রেফতারকৃতরা হ‌লেন, মো: র‌হিম মি‌ঝি, জ‌সিম উদ্দিন, আল মামুন ও আল আমিন। তারা সবাই মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের বা‌সিন্দা। এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আহসান কবীর জানান, নিহত রা‌শেদের বড় ভাই মো: আজাদ বাদী হ‌য়ে আজ বৃহস্প‌তিবার রাত আড়াইটার দি‌কে মনপুরা থানায় ১৭ জ‌নের না‌ম উল্লেখ ও অজ্ঞাত ৭ থে‌কে ৮ জন‌কের বিরু‌দ্ধে মামলা ক‌রেন। প‌রে আজ সকা‌লের দি‌কে আমরা অ‌ভিযান চা‌লি‌য়ে চারজন‌কে গ্রেফতার ক‌রে‌ছি। বাকী‌দেরও গ্রেফতা‌রে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ‌্য, মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের নুরউদ্দিন মা‌র্কেট সংলগ্ন বে‌ড়ি বাঁধের কাজ চল‌ছিল। ওই কা‌জের জিও ব‌্যা‌গের কাজ করা নি‌য়ে নি‌য়ে প্রভাবশালী গিয়াস উদ্দিন মি‌ঝির ও  সোহান গোহাগ বদ্দার ম‌ধ্যে দ্বন্দ্ব চ‌লে আস‌ছিল। এঘটনা‌কে কে‌ন্দ্রে ক‌রে বুধবার সকা‌লের দি‌কে সোহান সোহাগ বদ্দার ও রা‌শেদসহ ক‌য়েকজন ওই কা‌জের সেখা‌নে গে‌লে তা‌দের ম‌ধ্যে প্রথ‌মে বাক বির্তক বাঁ‌ধে। প‌রে সংঘর্ষ সৃ‌ষ্টি হয়।

ওই সংঘ‌র্ষের ঘটনায় গিয়াস উদ্দিন মি‌ঝিসহ তার লোকজনের হামলায় রা‌শেদ গুরুতর আহত হন। এঘটনায় উভয় গ্রু‌পের অন্তত ৮ জন আহত হন। এর ম‌ধ্যে রা‌শেদের অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে প্রথ‌মে  চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে পরবর্তী‌তে তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার প‌থে রাত ৮ টার মারা যান। এদিকে দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের ছাত্রদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক মো: রা‌শেদের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মরকলিপি পেশ করেছে বিএনপি দলীয় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ছাত্রদলের একাংশ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্ছু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম শাহীন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাস্টার জামাল উদ্দিন, জলিল মেম্বার, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন, সাবেক সম্পাদক নুর আলম শামীম, ছাত্রদল নেতা, রাকিব, মামুন, রুবেলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...