অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে সাধারণ মানুষের সম্মানে বিএনপি’র ইফতার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৫ রাত ১১:২৯

remove_red_eye

৩৪৫




দৌলতখান প্রতিনিধি :ভোলার দৌলতখানে চরখলিফা ইউনিয়ন বিএনপি সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।
 মঙ্গলবার ১৮ মার্চ  উপজেলার চরখলিফা ইউনিয়নের  ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি  এ ইফতার মাহফিল আয়োজন করে। চরখলিফা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান পান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া,  সাধারণ সম্পাদক শাজাহান সাজু,  সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি,  শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন মেম্বার, চরখলিফা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব  ইদ্রিস মেম্বার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আনদুল হাই, জুয়েল জমাদ্দার সহ এলাকার  সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য গণ্যমান্য  ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার শান্তি ও মাগফিরাত, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি,  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন  মাওলানা মনিরুল ইসলাম।