তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৫ রাত ১০:৪৭
৩৭৭
ফখরে আজম পলাশ , তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন ২ নম্বর ওয়ার্ডে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তরমুজ কোম্পানির পাশে চতালের খালের ভিতরে এঘটনা ঘটে।
এই হামলায় গুরুতর আহত হন আব্দুল কাদের, মো. শামীম ও আব্দুল লতিফ। আহতদের তজুমদ্দিন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলেও সেখানে ডাক্তার না থাকায় প্রাথমিক চিকিৎসার পর শামীম ও আব্দুল লতিফকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির জানান, মাছ ধরার ঝাঁক দেওয়াকে কেন্দ্র করে দুলাল প্রধান, তার ছেলে রাজীব ওরফে মোনতা, আ. রব, ইউনুস বাহিনী ও ইউনুস সর্দার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত দুলাল প্রধান মুঠোফোনে সাংবাদিকদের জানান, ভোলার কালাম ও নোয়াখালীর সরোয়ারের তরমুজ চাষিদের মারধর করে নগদ তিন লাখ টাকা ও ২৫০টি তরমুজ লুটপাট করেন কাদের মাঝি, তার ছেলে বাবুল ও কবির। এরপর তাদের বেঁধে রাখা হয়। বিষয়টি মীমাংসার জন্য জাকির হোসেন মনুর নির্দেশে তিনি ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এতে তার পক্ষের তিনজন আহত হন। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ কোনো মামলা দায়ের করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত