অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ছাগল চুরি'র ঘটনায় গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৫

remove_red_eye

২৮০

মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় এক চা দোকানদারের ছাগল চুরির ঘটনায় মামলায় আটককৃত দুই যুবদল নেতাসহ ৫ জনকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২ টায় মনপুরা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আল মেহবুব আটককৃতদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানের নির্দেশ দেন। এই ঘটনায় চা দোকনদার সফিজল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের যুবদলের নেতা হুমায়ন মিঝি ও রিপন সর্দার। অপর আটককৃতরা হলেন,ফিরোজ রাঢ়ী, মনির রাঢ়ী ও রাজিব। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।

এদিকে উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা সংবাদ সম্মেলন করে জানান, আটককৃত কেউই যুবদলের রাজনীতির সাথে জড়িত নয়। এরা আওয়ামীলীগ থেকে আসা দুর্বৃত্ত। এরা বিএনপির একটি গ্রুপের নেতাদের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন করে এলাকায় অপকর্মে করে। এই সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস উপস্থিত ছিলেন।

ঘটনাসূত্রে জানা যায়, সোমবার সেহেরীর সময় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে চা ব্যবসায়ী ছাগলটি চুরি করে নিয়ে যায় যুবদল নেতাসহ আটককৃত ৫ জন। পরে সকালে চুরি হয়ে যাওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছাগলসহ ৫ জনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ছাগল চুরির ঘটনায় আটকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...