অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় নিষিদ্ধ বেহুন্দিসহ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৫ বিকাল ০৩:০৪

remove_red_eye

৩৪৯

আগুনে পুড়িয়ে ধ্বংস

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মেঘনায় পুলিশ ও মৎস্য অফিসের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় নিষিদ্ধ ৪ টি বেহুন্দি জাল ও নিষিদ্ধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার ভোর রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে যৌথ  অভিযান পরিচালনা করে এই নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
পরে উপজেলার  হাজিরহাট ঘাটের দক্ষিণ পাশে নদীর তীরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, মার্চ ও এপ্রিল মেঘনা নদীর পশ্চিম পাশে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই সময় মাছ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলার পশ্চিম পাশের মেঘনায় দুই মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার, তাই সরকারের নির্দেশ মেনে মেঘনায় পুলিশি অভিযান চলছে।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দকরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মেঘনায় দুই মাস অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...