বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৫৭
৩২৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত মামলার ৩ আসামীকে র্যাব গ্রেফতার করেছে। আজ শনিবার ভোর রাতে চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের র্যাব-৮ এর সদস্যরা তাদের আটক করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র্যাবের একটি দল আসামীদের অবস্থান সনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মামলার ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২ নং আসামী মোঃ হাবিবউল্লাহ খোকন ও ৪ নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করে। পরে আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলায় স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন আহত হন। পরে তাদের গুরুতর অবস্থায় ভোলা হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত