অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় আরো এক ডাক্তারসহ ৯ জন করোনা আক্রান্ত: জেলায় মোট আক্রান্ত ১৪৯


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৭ই জুন ২০২০ সকাল ১১:৫০

remove_red_eye

১৭৬৫

অচিন্ত্য মজুমদার ::  ভোলার চরফ্যাশন উপজেলার এক ডাক্তার ও সদর উপজেলার এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, চরফ্যাশন উপজেলায় এক জন ও বাকি একজন মনপুরা উপজেলারএক ঔষধ কোম্পানির মেডিকের রিপ্রেজেন্টেটিভ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৯ জনে। আজ বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৯ জনকে আইসোলেশনে আনার পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করার কাজ চলছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১০৬ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭০ জনের। এর মধ্যে ২ হাজার ৩২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৪৯ জনের পজেটিভ আসে।