অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পিসিআর মেশিন স্থাপন সম্পন্ন: ডাক্তার-টেকনোলজিষ্টদের প্রশিক্ষণ শুরু

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৭ই জুন ২০২০ সকাল ০৮:২৬

remove_red_eye

২১০৮

অচিন্ত্য মজুমদার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবেশেষে ভোলায় পিসিআর ল্যাব স্থাপন করার কাজ শেষ হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে করোনা (কোভিড-১৯) পরীক্ষার জন্য পলিমার চেইন রি-এ্যাকশন (আরটি-পিসিআর) মেশিন স্থাপন করা কাজ মঙ্গলবার শেষ করেন ঢাকা থেকে আসা প্রকৌশলী দল। পিসিআর মেশিন পরিচালনার জন্য ১৮ জনের একটি চিকিৎসক ও টেকনোলজিষ্ট দলকে প্রশিক্ষণ দিতে আজ বুধবার ঢাকা থেকে দুই জন বিশেষজ্ঞ এক্সপার্ট ভোলা এসে পৌছবে। সিভিল সার্জন ডা.রতন কুমার ঢালী ও ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. মোঃ সিরাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তারা আরো জানান, পিসিআর মেশিন পরিচালনার জন্য ভোলার ৮ জন চিকিৎসক ও ১০ জন টেকনোলজিষ্টকে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ এক্সপার্টরা প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ চলাকালে পরীক্ষা মূলক স্বল্প সংখ্যক করোনা টেস্ট করা হবে। তবে প্রশিক্ষণের কাজ শেষ হলে পুরোদমে করোনা টেস্টের কাজ শুরু হবে।  তখন এই ল্যাব থেকে দিনে শতাধিক নমুনা পরীক্ষা করা যাবে বলেও জানান তিনি।

এর আগে গত বৃ¯পতিবার ঢাকার স্বাস্থ্য বিভাগ থেকে আরটি-পিসিআর মেশিনের আনুসাঙ্গিক যন্ত্রপাতি ভোলা পাঠানো হয়। এরপর শনিবার থেকে মেশিন ও যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু করেন ঢাকার প্রকৌশলী দল। আগামী এক সপ্তাহের মধ্যে প্রশিক্ষনের কাজ শেষ হলে ভোলায় করোনা (কোভিড-১৯) টেস্টের কাজ শুরু হবে। এছাড়া পিসিআর ল্যাবের জন্য  আরো ৮ জনের নতুন জনবল নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছে ভোলার স্বাস্থ্য বিভাগ। নতুন জনবল নিয়োগ করা হলে এর কাজ আরো তরান্নিত হবে বলে জানান তারা। ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রচেষ্টায় দ্রুত ভোলাবাসীর কাঙ্খিত এই পিসিআর ল্যাবের কাজ ও মেশিন স্থাপন দ্রুত শেষ হয়েছে বলেও জানান তারা। 

ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাজী শরীফ উদ্দিন আহমেদের জানান, গত ১০ জুন ল্যাব এর অবকাঠামো নির্মানের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে ল্যাবটি স্থাপন করে প্রতিষ্ঠনটির স্বাস্থ্য উইং। ল্যাবটি তৈরী করতে মাত্র ৭ দিন সময় নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান শামি ট্রেডার্স। সেখানে আরটি পিসিআর ল্যাব কক্ষসহ স্যা¤পল রিসিভ রুম, পিপিই চেঞ্জিং রুম, স্যাম্পল প্রসেসিং রুম, মাস্টার মিক্সিং রুম, পিসি আর রুম, ডোফিং রুম তৈরী করা হয়েছে। ভোলা জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গণপূর্ত স্বাস্থ্য উইংয়ের প্রকৌশলীরা সার্বক্ষণিক পিসিআর ল্যাব স্থাপন কাজের তদারকি করেন বলেও জানান তিনি। 

এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রীর সাথে এক ভিডিও কনফারেন্সে জেলা পরিষদ  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু ভোলা জেলা বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা হওয়ায় করোনা পরীক্ষার জন্য জেলায় একটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...