অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে দুর্বৃত্তের দেয়া আগুনে মাদরাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২:০৮

remove_red_eye

৩২৮

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে রাতে আধারে মাদরাসার গেট ভেঙে দুর্বৃত্তরা চুরির পর আগুন দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, উপজেলার পূর্ব গোলকপুর কাছিমুল আলিম মাদরাসায় মঙ্গলবার দিবাগত রাতে কেচিগেট ভেঙে মাদরাসার ভেতরে ঢুকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ সময় তারা লাইব্রেরির টাকার ড্রয়ার ভেঙে ২০-২৫ হাজার টাকা নিয়ে যায় এবং আলমারিতে থাকা মাদরাসার শিক্ষক নিয়োগের কাগজ, শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কশীট ও রেজিস্ট্রেশন কার্ডসহ সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র লাইব্রেরির ফ্লোরে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ফজরের নামাজ পড়তে ওঠা নৈশপ্রহরী আগুন দেখে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন, তবে ততক্ষণে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা থেকে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। জানতে চাইলে মাদরাসার নৈশপ্রহরী মো. রুহুল আমিন বলেন, "আমি রাতে মাদ্রাসার ভবনের নিচে একটি রুমে ঘুমিয়ে ছিলাম। সকালে ফজরের নামাজ পড়তে উঠি, তখন দেখি কেচিগেট খোলা। উপরে গিয়ে লাইব্রেরির তালা খোলা এবং ভিতরে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করে আগুন নিভাই, তবে মাদরাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।" মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আইয়ুব আলী বলেন, "আমরা শিক্ষা সফরে চট্টগ্রামে রয়েছি। চুরির বিষয়টি শুনে বান্দরবনে না গিয়ে তজুমদ্দিনের দিকে ফিরে আসছি। মাদরাসার কোচিংয়ের নগদ ২০-২৫ হাজার টাকা শিক্ষকদের জন্য রাখা ছিল, সেই টাকা নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এবং আগুন দিয়ে মাদরাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে দিয়েছে।" তজুমদ্দিন থানার এসআই মাসুম বলেন, "ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদরাসার কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...