অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণ


মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৯২৯



মেহেদি হাসান নাহিদ,মনপুরা : ভোলার মনপুরায় করোনা দূর্যোগ মোকাবেলায় ১২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সামনে এই শিশু খাদ্য বিতরণ করা হয়। উপকূলের এই দুর্গম অঞ্চলের শিশুরা জন্মের পর থেকে পুষ্টিহীনতায় ভূগে, তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর দেওয়া ১২০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । শিশু খাদ্যগুলো হলো মশারী ডাল,সাগু,চিনি,গুড়োদুধ,লবন ও তৈল।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, আ’লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগ যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া সহ অন্যান্যরা।