অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য মনপুরাবাসী বড় ভূমিকা রাখছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৬

remove_red_eye

৩৫৬

মনপুরার চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যের সাথে মতবিনিময়  সভা
 
মনপুরা প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত। পৃথিবীতে আর কোন দেশে এরকম ইলিশ হয় না। আর ইলিশ যদি পাওয়া যায় এরকম স্বাদ হয় না। তাই দেশের জন্য এ মাছ রক্ষা করতে হবে। নিষেধাজ্ঞা কালিন ইলিশ মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকার আহ্বান জানান তিনি। 
সোমবার দুপুরে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নে 
মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যের সাথে মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান অতিথি  আরো বলেন, জেলেরা চায় ইলিশ মাছ যাতে রক্ষা হয়। কিন্তু ব্যবসায়ীরা লোক দিয়ে মাছ ধরায়। তিনি আরো বলেন, আমার ধারণা যারা আইন ভঙ্গ করে তারা জেলেরা না। ওরা করে ব্যবসায়ীরা। আমাদের কাজ হলো সচেতনতা বাড়িয়ে খারাপ লোকেরা যাতে এসব করতে না পারে । এজন্য কোষ্টগার্ড,নৌ বাহিনী,নৌ পুলিশ তাদের অনেক কষ্ট করে তাদের ধরে। দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য মনপুরাবাসী বড় ভূমিকা রাখছে । তাই আপনাদের অনেক ধন্যবাদ জানাই।
 
মনপুরা উপজেলা প্রশাসন , মৎস্য বিভাগ ও এসডিএফ এর সহযোগীতায় দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী সংগঠনের আয়োজনে সভায় অন্যান্যর মধ্যে  বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, যুগ্ম সচিব ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহ সবুর ও মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।এ সময় দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের ৫ শতাধিক নারী-পুরুষ সদস্যরা  মতবিনিময় সভায় অংশ নেন।
 
 পরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপয়েন্ট ফাউন্ডেশন উদ্যােগে  জেলেদের মাঝে ভয়া ও টস লাইট বিতরণ করা হয়।

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন,  গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও...