অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে মহিলা মেম্বারের স্বামীকে কুপিয়ে জখম

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৪৫০

     বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
 
এম এ হালিম ,তজুমদ্দিন থেকে : ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পারভিন বেগমের স্বামী রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকা জনক হওয়ায় বরিশালে রেফার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ খাসের হাট বাজারে এ ঘটনা ঘটে। এদিকে রাজনৈতিক অস্থিরতা, একের পর এক সংঘর্ষ, ব্যবসায়ীদের দের কাছে চাঁদা দাবির প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ীরা। পরে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়িদের আশ্বস্ত করেন। শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সম্পাদক কামরুল হাসান জান্টু জানান রবিবার সন্ধ্যায় বাজারে মিছিল করে বিএনপির অফিস ও বীর বিক্রম পরিষদ দখলে নেন গিয়াসউদ্দিন পঞ্চায়েত গ্রুপ। এরপর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী মিছিল নিয়ে অফিসে প্রবেশ করলে এসব নিয়ে বাজারে উত্তেজনা দেখা দেয়।
 
যুবদল সভাপতি প্রত্যাশী গিয়াসউদ্দিন পঞ্চায়েত বলেন, দলীয় অফিসে ছবি ঝুলানো নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত রফিকের স্বজনরা জানান, বাজারে দুপক্ষের মিছিলের পর উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও দোকানে হামলার ঘটনা ঘটে। এ সময় রফিক (৪৫) বাজার সদাই নিয়ে বাড়ি যাওয়ার সময় হাইস্কুলের সামনে রাস্তায় গিয়াস গ্রুপের লোকেরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তজুমদ্দিন হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন জানান, আহত ব্যক্তির শরীরে কাটা চিহ্ন ও মারাত্মক জখম রয়েছে।
 
অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বরিশালে রেফার করা হয়েছে। তজুমদ্দিন থানার ওসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন আল মাসুম জানান, দক্ষিণ খাসেরহাটের ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...