অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

৫দফা দাবিতে ভোলায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গন মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৬

remove_red_eye

২৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ভোলা জেলা গণঅধিকার পরিষদ। আজ বুধবার বিকালে  ভোলা প্রেস ক্লাবের সামনে  গণঅধিকার পরিষদের ভোলা জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি গনমিছিল ভোলা শহর প্রদক্ষিন  শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বক্তরা বলেন,সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই গণহত্যার বিচারের দাবি জানান। 
সময় তারা ৫টি দাবি জানান। সেগুলো হলো:-
১ . জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
২. বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।
৩. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারের জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।
৪. গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমের গুম-খুন ও ১৪, ১৮ এবং ২৪ সালের ভুয়া নির্বাচনের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন-গন অধিকার পরিষদের ভোলা জেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ এর  সহ-সভাপতি ফখরুল ইসলাম, লালমোহন উপজেলার গণঅধিকার পরিষদ আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার গণঅধিকার পরিষদ আহ্বায়ক ইসমাইল মাতব্বর,সদর উপজেলা গণঅধিকার পরিষদ  সদস্য সচিব গাজী মোঃ এমরান, ভোলা যুব অধিকার পরিষদ সভাপতি শরিফুল ইসলাম বাবর,সাধারণ সম্পাদক, আরিয়ান আরমান, সাংগঠনিক সম্পাদক : হাসনাইন তানভীর দপ্তর সম্পাদক :রাহাত হাসান রুমি সহ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন

আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

আরও...