অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা স্কাউট ও জেলা রোভারের কমিটি গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪০

remove_red_eye

৩০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা স্কাউট এবং ভোলা জেলা রোভারের বিশেষ কাউন্সিল সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভোলা জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় আগামী তিন বছরের জন্য জেলা স্কাউট এবং জেলা রোভারের পৃথক দুটি কমিটি গঠন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলর সভায় জেলা স্কাউট এবং জেলা রোভারের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনে উপস্থিত স্কাউট কাউন্সিলরদের কণ্ঠভোটে সাবেক প্রধান শিক্ষক আবু তাহেরকে কমিশনার, সহকারী শিক্ষক হেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠুকে সম্পাদক করে ১২ সদস্যের জেলা স্কাউট কমিটি নির্বাচন করা হয়।

অপরদিকে, দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলামকে কমিশনার, সহকারী অধ্যাপক জুন্নু রায়হানকে কোষাধ্যক্ষ এবং প্রভাষক মো. এরশাদকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জেলা রোভার স্কাউটের কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ স্কাউটসের বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলামের পরিচালনায় কাউন্সিলর সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউট বিদায়ের সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু ও জেলা রোভারের বিদায়ী সম্পাদক মো. কামাল হোসেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা বাংলাদেশের মতো ভোলা জেলা স্কাউটস এবং জেলা রোভারের কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি করা হয়েছিল। আজ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন,  গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও...