বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৩৭
৩৪৯
মোঃ মুরাদ শিকদার ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ হাতে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ৩/৪ হাজার শিবির নেতাকর্মী র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ্ আল আমিন, সেক্রেটারি মোঃ হাসানাইন, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এসময় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, শিবির মেধাবী ছাত্রদের সংগঠন, প্রায় তিন শত শিবির নেতৃবৃন্দের রক্তে বিনিময়ে দাঁড়িয়ে আছে আজকের শিবির , জুলুম নির্যাতন করে শিবিরকে অতীতেও দমানো যায়নি, ভবিষ্যতেও দমানো যাবে না। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্র শিবির তা রুখে দিবে।
উল্লেখ্য ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৬ জন নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত