বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৪৪
২৯৩
এইচ আর সুমন ॥ ভোলায় সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিতে মিজানুর রহমান মাসুদকে আহ্বায়ক মুনতাসির আলম চৌধুরী রবিনকে সদস্য সচিব ও ইয়াকুব শাহ জুয়েলকে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর আগে ভোলা সদও উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় কয়েক হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আনন্দ র্যালীতে দলীয় নেতাকর্মীরা ঢোল বাধ্য বাজিয়ে অংশ নেন।
পরে র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত ভোলা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মনির, সাবেক যুগ্ম সম্পাদক মো. কালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশীদ সুমন,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন,সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক রনি, সুরুজ সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, ভোলা জেলা ছাত্রদলের নেতা বশির প্রমুখ।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের জেলা সেচ্ছাসেবক দলের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে। ২০২২ সালের ৩১ শে জুলাই ভোলা জেলা বিএনপি'র চত্বওে পুলিশ গুলি করে নির্বিচারে হত্যা করেছিল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমকে । আমরা এই হত্যার উপযুক্ত বিচার চাই। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত