বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০২
৩৩৫
বাংলার কণ্ঠ ডেস্ক ॥ ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী দুই বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায় এবং অপর বাস সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগে। এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকার হাটের উত্তর পাশে ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে প্রাথমিকভাবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা থেকে নাবিল নূর নামের যাত্রীবাহী একটি বাস ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল সাড়ে ১১টার দিকে চরফ্যাশন থেকে প্রিন্স-২ নামের অপর একটি বাস ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর ১টার দিকে বোরহানউদ্দিনের মানিকা বাজারের উত্তর পাশে ইদারার মোড় এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস দুটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায়, অপর বাসটি সড়কের পাশের খুঁটির সঙ্গে সংঘর্ষ।
পরে স্থানীয়রা ডোবায় পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল আমিন দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল গেছেন। তবে আহতদের সংখ্যা এখনো নিশ্চিত হতে পারেননি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত