বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৩
২৫৪
নৌবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নৌবাহিনীর ও র্যাবের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুই জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার মো. গিয়াস উদ্দিন ও মো. হাসান। শনিবার দুপুরের দিকে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এন এম সরোয়ার জাহান (ই) বিএন এক ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে ভোলা নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, একটি চাপাতি, একটি ছুরি, পাঁচটি মোবাইল, একটি ল্যাপটপ ও সিসিটিভির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটকৃতদেরকে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত