অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় একটি পিস্তল ও পাইপ গান কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৩

remove_red_eye

২৯১

নৌবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নৌবাহিনীর ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুই জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার মো. গিয়াস উদ্দিন ও মো. হাসান। শনিবার দুপুরের দিকে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এন এম সরোয়ার জাহান (ই) বিএন এক ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে তিনি আরো জানান,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে ভোলা নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, একটি চাপাতি, একটি ছুরি, পাঁচটি মোবাইল, একটি ল্যাপটপ ও সিসিটিভির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটকৃতদেরকে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


নৌবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে



একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...