বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫৭
৪৭৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব মন্ত্রণালয়ে কমিটি গঠন করা নয়, তাদের দায়িত্ব ক্যাম্পাসে। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মন্ত্রণালয়, জেলা অফিস, ডিসি অফিসে বৈষম্যবিরোধী ছাত্ররা কমিটি গঠন করলে ব্যবসায়ী ও অন্যরা স্বার্থের জন্য ছাত্রদের পেছনে ছুটবে বলেও মনে করেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, দেশে দিন দিন শঙ্কা বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেফতার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন? শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন হবে?
ড. ইউনূসের সরকার নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার (ড. ইউনূস) আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
হাসিনা সরকারের পতন নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত