অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় হোন্ডা চালককে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:৪৪

remove_red_eye

৩৫৬

মনপুরা  প্রতিনিধি: ভোলার মনপুরায় হোন্ডা চালককে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট বাজার থেকে হাজীর হাট বাজারে নকশা ও রঙ করার জন্য স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারি চক্রের হামলায় আহত মটরসাইকেল চালক মোঃ সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। উক্ত ঘটনায় আহত সোহাগ বাদী হয়ে মনপুরা নৌ কন্টিনজেন্টে অভিযোগ করেছেন।
বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার সংলগ্ন পশ্চিম পাশে রহমান ডাক্তারের বাড়ির সামনে শনির খাল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মটরসাইকেল চালক মোঃ সোহাগ উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল হক মাঝীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জানুৃয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট বাজার ব্যবসায়ি মোঃ সুমন স্বর্নকার তার দোকান থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৪২ হাজার টাকা নিয়ে হাজীর হাট বাজারে নকশা ও রঙ করার জন্য হোন্ডা চালক সোহাগকে পাঠায়। স্বর্ণালংকার ও টাকা নিয়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার সংলগ্ন পশ্চিম পাশে রহমান ডাক্তারের বাড়ির সামনে শনির খাল এলাকায় পৌছলে মোঃ করিমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সোহাগের পথ রোধ করে এলোপাতারি কিল ঘুষি ও লাঠি দিয়ে পেটাতে থাকে। তার ডাকচিৎকারে পথচারিরা ছুটে এলে হামলাকারিরা পকেট থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
পথচারিরা আহত হোন্ডাচালককে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তবরত ডাক্তর রাতে তাকে চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি দেন। পরে আহত সোহাগের স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ভোলা জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
উক্ত ঘটনায় সকালে আহত মটরসাইকেল ড্রাইভার সোহাগ বাদি হয়ে মনপুরা নৌ-কন্টিনজেন্টে অভিযোগ করেন। এবং থানায়ও অভিযোগ করবেন বলে জানান সোহাগ।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রত্যক্ষদর্শি মোঃ সিরাজ পালোয়ান জানান, আমি হাজীর হাট যাওয়ার পথে একটা হোন্ডাচালককে কিছু লোক মারধর করতেছিলো। তখন তার চিৎকার শুনে হোন্ডা থামিয়ে তাকে রক্ষা করে মনপুরা হাসপাতালে নিয়ে যাই।
এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...