অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়কের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৩৬১

ফখরে আজম পলাশ, তজুমদ্দিনঃ ভোলার তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ফখরে আজম পলাশ এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সাবেক সভাপতি মাও. গাজী আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী, প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক সাইদুল হক মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক, আক্তার হাওলাদার, মোঃ আরিফ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, প্রেসক্লাব সদস্য মোঃ জিহাদ, রুবেল চক্রবর্তী, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম সাকিব, সাংবাদিক চপল রায়, মোঃ হাসনাইন, মোঃ ওসমান প্রমূখ।
উল্লেখ্য, ফখরে আজম পলাশ গত শনিবার সন্ধ্যায় হার্টের অসুখ জনিত কারণে মিনি স্ট্রোক করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তৎক্ষণাৎ ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন।