বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৭
৩৪২
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী ৪৮ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ করা হয়।
বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান উজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা মিয়া মন্জুর এলাহি মোঃ আল আমিন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য ও আনন্দ টিভি ভোলা জেলা ( উত্তর) প্রতিনিধি সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মিজানুর রহমান, সুফলভোগী জেলে সহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সুফলভোগী জেলে হাসান নগর ইউনিয়নের শাহে আলমের ছেলে মোঃ মিরাজ জানান, আমি একজন জেলে। উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ইউএনও স্যার আমাকে একটি বকণা বাছুর দিয়েছে। আমি কোন খরচ ছাড়াই এই বকণা বাছুর পেয়েছি। এতে আমার অনেক উপকার হবে। আমি আশাকরি গরু লালন পালন করে স্বাবলম্বী হতে পারব ইনশাআল্লাহ। এজন্য মৎস্য অফিসার ও ইউএনও স্যার কে ধন্যবাদ জানাচ্ছি।
এ-সময় উপস্থিত ৪৮ জন জেলেদের মাঝে ৪৮ টি বকণা বাছুর বিতরণ করেন ইউএনও মোঃ রায়হান উজ্জামান এবং মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত