অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহন পৌরসভার করমেলায় ১ কোটি ২৫লাখ টাকা উত্তোলন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৩০৭

১০জন বিজয়ীকে পুরস্কার প্রদান
 
আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে লালমোহন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এ মেলার সমাপ্তি ঘোষণা করেন। এসময় পৌর প্রশাসক বলেন, করমেলায় অংশ নিয়ে যারা কর দিয়েছেন তাদের সার্ভিসটা আমরা কৃতজ্ঞতার সাথে দেব। যেহেতু পৌর নাগরিকদের করের টাকায় উন্নয়ন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই টাকাকে পৌরসভার বিদ্যমান উন্নয়ন মূলক কাজে ব্যায় করার। মেলা শেষে ঘোষিত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মেলায় অংশনেয়া ১০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার ছিলো ১০হাজার টাকার প্রাইজবন্ড।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ৪দিন ব্যাপী লালমোহন পৌরসভার বকেয়া কর উত্তোলনের উদ্দেশ্যে এই কর মেলার আয়োজন করা হয়। ৪ দিন শেষে পরবর্তীতে সর্বসাধারনের অনুরোধে মেলার মেয়াদ আরো ২দিন বৃদ্ধি করা হয়।
 লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, পৌরসভার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এতে সরকারি ও বেসরকারি হোল্ডিং এ প্রায় ৫ কোটি টাকার মতো বকেয়া করের টাকা রয়েছে। ৬দিন ব্যাপী উক্ত মেলায় বকেয়া করের ১৫% ছাড়ে প্রায় ১ কোটি ২৫লাখ টাকা উত্তোলন হয়।
করমেলার সমাপনী ও র‌্যাফের ড্রতে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো, মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আফসার হাওলাদারসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও নাগরিকবৃন্দ।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...