অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় প্রায় ১৮ বছর পর আজ জামায়াতের কর্মী সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৭

remove_red_eye

৩৮৫

প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৮ বছর পর দ্বীপ জেলা ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে বিশাল এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ভোলা জিয়া সুপার মার্কেটের ৩য় তলায় তাদের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে শুক্রবার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নানা ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে সম্মেলন স্থল। বিশাল এই এক কর্মী সম্মেলন উপলক্ষে দীর্ঘ দিন পর দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
জেলা জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জেলা আমীর মাষ্টার জাকির হোসাইন জানান ,বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ২৫ জানুয়ারি ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুহাম্মদ মুয়াযযম হোসাইন (হেলাল), কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ. কে. এম ফখরুদ্দিন খান রাযী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সম্মেলনে আগামী দিনে জাতীয় নেতৃত্ব নির্বাচনে এক বড় ধরনের প্রভাব সৃষ্টি করবে। এছাড়াও ভোলাবাসিকে ঐক্যবদ্ধ করে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।
এসময় জামায়াতের নেতারা আশা পোষণ করছেন, এই কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মী উপস্থিত হবেন।
উপস্থিত অন্যান্যরা বলেন, এই সম্মেলনে ভোলা- বরিশাল সেতু, মেডিকেল কলেজ বাস্তবায়ন করার দাবি তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী কাজী মাওলানা হারুনুর রশিদ,ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল,কম পরিষদ সদস্য মাওলানা জাকির হোসেন, প্রফেসর আমির হোসেন, এ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, আবু জাহান কবির, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন,পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ভোলায় কর্তব্যরত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এদিকে ভোলা জেলায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সমাবেশের স্থানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...