অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলায় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৪

remove_red_eye

৩২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় জাতীয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বালক/বালিাকা  ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকালে ভোলা সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭ টি উপজেলা ও ভোলা পৌরসভা অংশ গ্রহন করেন। 
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
ভোলা সরকারি কলেজ মাঠে  টুর্নামেন্টের ফাইনাল খেলায়  বালক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট অংশ নেয় ভোলা সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলা। ফাইনালে ভোলা সদর উপজেলার সাব্বিরের জোড়া গোলে ২-০ গোলের ব্যবধানে চরফ্যাশন উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।  মেয়েদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে ভোলা সদর উপজেলাকে পরাজিত করে ভোলা পৌরসভা বালিকা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
 খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলার  অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের আলম। এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি  কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)রিপন চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসীর আলম চৌধুরী রবিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তাঁলহা তালুকদার বাঁধন প্রমুখ। 
জেলার ৭ উপজেলার ১৪টি এবং ভোলা পৌরসভার ২টি মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করেন। 
সমাপনী অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রূহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়। 
পুরস্কার বিতরন শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন  অতিরিক্ত জেলা প্রশাসক।
এসময় বক্তরা বলেন,খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটো গঠনে ভুমিকা রাখে। জাতীয় পর্যায়ে এই আয়োজন তরুন সমাজের দেশ গঠনে ভূমিকা রাখবে এবং আমাদের ক্রীড়ামোদী একটা সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...