অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৫ রাত ০৯:০১

remove_red_eye

২৮৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন। এসময় তিনি বক্তব্যে উল্লেখ করেন, লালমোহন পূর্ব চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মো. মাহবুব আলম আমাদের এই সমিতির একজন অন্যতম সদস্য।তিনি গত ১৬ জানুয়ারি রাতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আমাদের সহকর্মী মাহাবুব আলমের চিকিৎসার খরচ যোগাতে লালমোহনের সকল প্রাথমিক শিক্ষকগন একত্রিত হয়ে আর্থিক ফান্ড গঠন করার উদ্যোগ নেয় এবং তার উন্নত চিকিৎসার জন্য টাকা উত্তোলন শুরু করি। ইতোমধ্যে সাবেক ফ্যসিষ্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর মধ্যে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।অডিও রেকর্ডে শিক্ষক মাহবুব কে দলীয় আওয়ামী ত্যাগী কর্মী বলে উল্লেখ্য করা হয় এবং তাকে বিএনপি'র দলীয় নেতা কর্মীরা মারপিট করেছেন বলে মিথ্যা প্রচারণা করা হয়।এধরনের কোন ঘটনার সত্যতা শিক্ষক সমাজ, সুধী সমাজ খুজে পায়নি এবং তার পরিবারের পক্ষ থেকেও এধরনের কোন তথ্য পাওয়া যায়নি। সাবেক এমপি শাওনের এধরনের মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমরা লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...