অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় বাল্কহেড ধাক্কায় মাছধরা নৌকা ডুবি এক জেলে নিখোঁজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৫ সকাল ১১:০১

remove_red_eye

৪১১

নদীর তীরে স্বজনদের আহাজারি

মো: আমির হোসাইন: ভোলার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি মাছধরার জেলে নৌকা ডুবে গেছে। এ সময়  নৌকার মাঝি মো. দুলাল নদীতে ডুবে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ভোলা সদর উপজেলার শিবপুর মাছঘাট এলাকায় এ ঘটনায় ঘটে। ঘটনার পর পরই নিখোঁজ দুলাল মাঝিকে উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার অভিযান চালিয়েছে। তবে আজ বুধবার বিকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার শিবপুর ইউনিয়নের মাছঘাটের পূর্বপাশের মেঘনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর জাল ফেলে অপেক্ষা করছিলেন দুলাল মাঝির নৌকা। এসময় অন্ধারের মধ্যে মেঘনার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ৩টি বাল্কহেড একযোগে যাচ্ছিল। একসারিতে থাকা ৩টি বাল্কহেডের মধ্যে প্রথমটির ধাক্কায় দুলাল মাঝির নৌকাটি উল্টে যায়। নৌকাটি চাপা দেয়া বাল্কহেটটি দ্রুত গতিতে উত্তর দিকে পালিয়ে যায়। এঘটনার পর নদীতে থাকা অন্যান্য নৌকা-ট্রলার ছুটে এসে নৌকাটি উদ্ধার করলেও দুলাল মাঝির সন্ধন মিলেনি।নিখোঁজ দুলাল মাঝির (৪০) বাড়ি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকীত্তি গ্রামে। তার দুই সন্তান, স্ত্রী ও বাবা মা আছেন।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে নিখোঁজের স্বজনরা নদীর তীরে এছুটে আসেন । এসময় তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ভোলার ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, ঘটনার পরপরই কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। ধাক্কা দেয়া আর বাল্কহেড আটকে জন্য শনাক্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

আরও...