অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

লালমোহন পূবালী ব্যাংকের ইসলামিক কর্ণার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৫৪৫

আকবর জুয়েল, লালমোহন : দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ গ্রাহকদের ইসলামি ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায় ভোলা জেলার লালমোহন  শাখায় ইসলামি ব্যাংকিং সেবার কার্যক্রম পরিচালনার জন্য  ‘ইসলামিক কর্ণার’ স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামি ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার সকালে লালমোহন বাজার হাজী ইউসুফ মিয়া প্লাজার ২য় তলায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি লালমোহন  শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব এই ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক লালমোহন  শাখার  ব্যবস্থাপক মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার মো. ইশতিয়াক হোসেন মিরাজের  সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের বরিশাল অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন।
এসময় তিনি বলেন, পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সারাদেশের পূবালী ব্যাংকের শাখাগুলো ‘ইসলামিক কর্ণার’ এর মাধ্যমে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রমের দ্বারা হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। আপনারা যেমন পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবার উপর আস্থা রেখেছেন তেমনি এই সেবার উপর আস্থা রাখবেন। এই ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকবে যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সাথে এটা মিশ্রিত না হয়। সমাজের সকল শ্রেণির মানুষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে এই সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ।

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন,  গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

আরও...