অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে পৌর করমেলার উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

৪৬৮

আকবর জুয়েল, লালমোহন: ‘‘অংশীদারিকত্বের মাধ্যমে অংশগ্রহণ- দৃশ্যমান হবে লালমোহন পৌরসভার উন্নয়ন’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে ৪ দিন ব্যাপী পৌর করমেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ে করমেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, সুনাগরিক গড়ে তোলার জন্য এবং সুষ্ঠ উন্নয়নের জন্য যারযার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত। লালমোহন পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। পৌর নাগরিকদের দেয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়। লালমোহন পৌরসভার প্রায় ৫ কোটি টাকার মতো বকেয়া কর রয়েছে। ২০ জানুয়ারি হতে ২৩ জানুয়ারির মধ্যে করমেলায় বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের উপর ১৫% রিবেট সুবিধা দেয়া হবে।
লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে।এর মধ্যে বেসরকারি হোল্ডিং এ প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিং এ প্রায় ৩ কোটি টাকার মত বকেয়া আছে। সরকারি বেসরকারী হোল্ডিং মালিকদের বছরের পর বছর কর খেলাপি রয়েছে। এজন্য ১৫% ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেহ নির্ধারিত সময়ের  মধ্যে কর পরিশোধ না করেন, তাহলে মেলার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...