অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নির্বাচন কর্মকর্তাসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত: জেলায় মোট শনাক্ত ৯০

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই জুন ২০২০ রাত ০৮:৫০

remove_red_eye

১৯২৩

অচিন্ত্য মজুমদার:: ভোলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা, কারারক্ষী, স্বাস্থ্যকর্মীসহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩ জনের একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা, একজন কারারক্ষী ও একজন ওয়েস্টার্ন পাড়ার বাসিন্দা। এছাড়া অপর একজন বোরহানউদ্দিন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী রয়েছে।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯০ জনে। আজ শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৪ জন আইসোলেশনে রয়েছে। পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ৫৪ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৩ জন। দৌলতখানে আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১০ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১২ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ১৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ২ হাজার ৬৩২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ১১১জনের। এর মধ্যে ২ হাজার ২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৯০ জনের পজেটিভ আসে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...