বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫১
২৭২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই , এরপর নির্বাচন হবে।এই চোরদের আর নির্বাচন করিয়েন না। এই চোরদের আর ভোট দিয়েন না।আপনার সব দেখেছেন এবং জানেন। একটা ভালো মানুষ কে আনেন। আমি এখানে ক্যানভাস করতে আসিনি। আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোন কাজ করতে গেলে চিন্তা করতে হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। রক্তের সাথে মিশে গেছে । হাজার হাজার কোটি টাকা নেই।
শনিবার সকাল ১০ টায় ভোলার মনপরার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ-পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে। এছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,সাবেক জ্বালানী সচিব মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মোঃ নিজাম উদ্দিন সুজন চৌধুরী, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পদক মোঃ মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল প্রমূখ।
পরে নৌ-পরিবহন উপদেষ্টা বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক লঞ্চঘাট ও জেটি প্রকল্প মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট ও হাজিরহাট ঘাট পরিদর্শন করেন।
পরে দুপুরে তিনি উপজেলা অডিটোরিয়ামে শীত বস্ত্র বিতরণ করেন। এবং উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদেন । এরপর স্পীডবোট যোগে চরফ্যাশন উপজেলার উদ্দেশ্যে মনপুরা ত্যাগ করেন। বিকালে চরফ্যাশনে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা করেন।
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত