অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৃত লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা : মামুনুল হক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৩৬২

আকবর জুয়েল, লালমোহন: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৃত লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। এর জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই। গণআন্দোলনের মাধ্যমে সকল অপশক্তিকে পরাস্থ করে গণমানুষের ব্যাপক সমর্থন এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সংঘঠিত করতে হবে। সে বিপ্লবের মাধ্যমে মানব রচিত সকল মতবাদ তন্ত্রমন্ত্রের পতন ঘটবে বাংলাদেশ হবে খেলাফত রাস্ট্র। বাংলাদেশ হবে ইসলামী রাস্ট্র। দীর্ঘ শতাব্দীকাল ধরে আমরা আমাদের এই মাতৃভ‚মি আমাদের এই ভ‚খন্ডে ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা সাধনা ত্যাগ করেছি। কিন্তু দুভাগ্য জনক ভাবে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা বারবার জনগণকে প্রতারিত করেছে, জাতির সঙ্গে তাদের ওয়াদা,অঙ্গীকার এবং বিশ^াসঘাতকতা করেছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
আল্লামা মামুনুল হক আরো বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার জালিম সরকারের পতনের মধ্য দিয়ে আদিপত্যবাদী ভারতের সেবাদাসের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিশ^দরবারে জানান দিতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের জুলাই এবং আসস্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রমান হয়েছে বাংলাদেশের যুবক ও তরুণ প্রজন্ম যদি রুখে দাড়ায় এবং দেশবাসী যদি তাদেরকে সমর্থন যোগায় তাহলে কোনো আধিপাত্যবাদী শক্তি জাতির উপর তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারে না।
বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা দক্ষিণ এর আয়োজনে এবং ভোলা জেলার যুগ্ম-আহবায়ক মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রিয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাও: রাকীবুল ইসলাম, খেলাফত মজলিস ভোলা উত্তরের আহবায়ক মাও: মাকসুদুর রহমান, যুব মজলিস ভোলা দক্ষিণের সভাপতি মাও: মো. ওবাইদুল্লাহ মাদানী, যুব মজলিস ভোলা উত্তরের সভাপতি মাও: সাখাওয়াতুল্লাহ আমিন, খেলাফত ছাত্র মজলিস ভোলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ শামউন যওক, ছাত্র মজলিস ভোলা উত্তর সভাপতি মোহাম্মদ আ: হালিম প্রমূখ।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...