অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ত্রাণ নিয়ে প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষের দরজায় নৌবাহিনী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুন ২০২০ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

৮৯৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রভাবে প্রত্যান্ত অঞ্চলের কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। গতকাল বিকালে ভোলার চরফ্যাসন উপজেলার জাহানপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর হাসিনা ও শীতলক্ষ্যা, পদ্মা এবং তানিয়া আবাসনের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভোলা কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. আসিফের নেতৃত্বে এসব ত্রাণ সামগ্রী অসহায় পরিবারের হাতে তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।