অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৪০১

চরফ্যাশন প্রতিনিধি : ওমান প্রবাসী স্বামী বেল্লালকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছেন গৃহবধূ মেরিনা আক্তার মিতু। বুধবার বিকেলে চরফ্যাশনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাবা কামাল আখনের বাড়িতে আত্মহত্যার এই ঘটনা ঘটেছে। শশীভূষণ থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছেন। শশীভ‚ষণ থানার জ্যৈষ্ঠ উপ-পরিদর্শক মোহাম্মদ রাজিব বলেছেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।  

মিতুর মা রহিমা বেগম জানান, মাত্র ৯ মাস আগে এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামাল আখনের মেয়ে মেরিনা মিতুর সাথে রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাবুল বেপারীর ছেলে বেল্লাল হোসেনের বিয়ে হয়।

বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী বেল্লাল হোসেন ওমান প্রবাসী হন। স্বামী প্রবাসে যাওয়াার পর েেকই শাশুড়ি-ননদীর পাতানো ফাঁসে জড়িয়ে পড়েন মিতু আত্মহত্যার মধ্যদিয়ে ওই ফাঁস েেক মুক্তির পথ খুঁজে নেন মিতু।

মিতুর মা রহিমা বেগম অভিযোগ করেন, মিতুর শাশুড়ি কহিনুর বেগম এবং কলেজছাত্রী  ননদী লাকি বেগমের ধারাবাহিক শারীরিক-মানসিক নির্যাতনে মিতু বিপর্যন্থ ছিলেন। স্বামীর পরিবার প্রতিনিয়ত মিতুকে বুঝিয়ে দিতেন- প্রবাসী ছেলেকে ‘কালো মেয়ে’ বিয়ে করিয়ে তারা ঠকেছেন। এমন ‘কালো মেয়ে’ বউ করে নিলেও নগদ টাকা, ফর্নিসারসহ প্রাপ্য উপরহার সাগগ্রী তারা পাননি। এমন অসংখ্য না-পাওয়ার আক্ষেপ থেকে শ্বশুড় বাড়িতে উপেক্ষা-অবহেলা আর উপহাসের পাত্রীতে পরিনত হন মিতু। এমন নিত্য উপহাস-অপমানের চরম প্রকাশ ঘটে মঙ্গলবার। যার জের ধরে বুধবার বিকেলে স্বামী বেল্লালকে ভিডিও কলে রেখেই পৃথিবীকে বিদায় জানান এই গৃহবধূ। লিখে যান একটি চিরকুট। নিজের ব্যক্তিগত ডায়েরীতে মিতু লিখেন-আমার এই মৃত্যুর জন্য শ্বশুড় বাড়ির লোকজন ায়ী। শ্বশুড়-শাশুড়ি এবং স্বামীর অত্যাচারে আমি জীবন েিত বাধ্য হলাম। চির বিদায় লিখে ইতি টানেন নিহত গৃহবধূ। এদিকে এই মর্মান্তিক মৃত্যু ঘটনায় নিহত পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শ্বশুড় পরিবারের নির্যাতন পীড়নের চুড়ান্তরূপ বর্নণা করতে গিয়ে নিহত মিতুর মা রহিমা বেগম আরো জানান, মিতু শ্বশুড় বাড়িতে ছিলো। মঙ্গলবার বাবার বাড়ি ফিরে আসেন। শ্বশুড় বাড়ি েেক ফিরে আসার সময় শ্বশুড়-শাশুড়ি মিতুর গহনা, ব্যবহৃত ফোন এবং দামী পোষাকগুলো রেখে দেন। পাশাপাশি ১০দিন আগে মিতুর বাবার বাড়ি েেক বেয়াই বাড়ি (মিতুর শ্বশুড় বাড়ি) পাঠানো পিঠাগুলো মিতুর সাথে ফেরৎ পাঠানো হয়। শ্বশুড়-শাশুড়ির দাবীকরা ২ লাখ টাকা এবং ফার্নিসার না য়োয় মিতুর ব্যবহৃত গহনা, পোষাক ও ফোন  রেখে েিয় পিঠাগুলো ফেরৎ পাঠানো হয়েছে বলেও মিতুকে জানিয়ে য়ো হয়। শ্বশুড় পরিবারের এমন কর্মকান্ডে মিতু অপস্থ হন এবং মানসিক ভাবে বিপর্যস্থ হলেও স্বামী বেল্লালের কাছেও তেমন শান্তনা পাননি। ফলে রাগে-ক্ষোভে স্বামীকে ভিডিও করে রেখেই  মিতু আত্মহত্যা করেন।
মিতুর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে তার শ্বশুরসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।





ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...