অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে: মেজর হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৯

remove_red_eye

৩৫৩

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। দেশে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করতে পারছে না। দৃব্যমূল্য জনগনের নাগালের বাইরে চলে গেছে, অপরাধ বেড়েছে। গত পাঁচ মাসে কোনো উন্নতি দেখছি না।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজবাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, বিশেষ করে ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ভারতের সাহায্য নিয়ে নানা ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছেন। এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে  জুলাই আগস্টের গণচেনতাকে ধরে রাখতে হবে এবং দ্রæত নির্বাচন দিতে হবে। কিছুকিছু বুদ্বিজীবি সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। জনপ্রতিনিধিরা সংবিধান প্রনয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। আমরা চাই এই বছরের জুনের মধ্যে নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠ নির্বাচনে তারা সঠিকভাবে তাদের জনরায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে, জনগণের ভোটাধিকারের জন্যে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, হোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমূখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...