অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে জোরপূর্বক সেচ প্রকল্প দখলের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৭

remove_red_eye

২৬০

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্প জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যকালমা এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সেচ প্রকল্পের ম্যানেজার মো. সজিব। তিনি মধ্যকালমা এলাকার মোশারেফ হোসেন সাজির ছেলে। 
অভিযোগ করে সেচ প্রকল্পের ম্যানেজার মো. সজিব জানান, আমি ২০১৯ সাল থেকে বিএডিসির সেচ প্রকল্পের মাধ্যমে স্থানীয় চাষিদের জমিতে ন্যায্যমূল্যে পানি দিচ্ছি। তবে গত কয়েকদিন আগে হঠাৎ করেই স্থানীয় মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মো. ভুট্টু মাতাব্বর, মো. বাবুল সাজি, মো. মজু মাতাব্বর এবং মো. জুবায়েরসহ অন্তত ১০ থেকে ১২ জন মিলে জোরপূর্বক আমার সেচ প্রকল্পের পাম্পের ঘরে তালা মেরে দেন। যার কারণে আমি ঘরটি না খুলতে পেরে পানি সেচ দিতে পারছি না। তালা মেরে জোরপূর্বক দখলের পর তারা এলাকাবাসীদের কাছে বলে বেড়াচ্ছেন এই সেচ প্রকল্প এখন থেকে তারাই পরিচালনা করবেন। তাদের এমন কর্মকাণ্ডে আমি বিষ্মিত।
তিনি আরো জানান, ঘটনাটি আমি স্থানীয় অনেককেই জানিয়েছি। স্থানীয়ভাবে কোনো ফয়সালা না পেয়ে ন্যায় বিচার পেতে মঙ্গলবার রাতে লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। দ্রুত যদি আমার সেচ প্রকল্পটি চালুর ব্যবস্থা করা না হয় তাহলে দুইশত কৃষকের অন্তত ৫০ একর জমির ধান রোপণে ব্যাঘাত ঘটবে। তাই আমি প্রশাসনের কাছে দ্রুত আমার সেচ প্রকল্পটি দখলদারদের কাছ থেকে উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেওয়ার বিনীত অনুরোধ করছি।
সেচ প্রকল্প দখলের ব্যাপারে মো. শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই, তবে স্থানীয় অন্য লোকজন এর সঙ্গে জড়িত। তারাই জোরপূর্বক সজিবের ওই সেচ প্রকল্পটি দখল করেছে বলে শুনেছি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...