অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে করোনা সনাক্ত হওয়ায় ট্রাক শ্রমিক হোম আইসোলেশনে


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২০ দুপুর ০২:৪৩

remove_red_eye

১১৪৩

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় এক ট্রাক শ্রমিককে হোম আইসোলেশনে রাখা হয়েছে। রফিকুল ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তি উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বাসিন্দা। তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় ২ জুন দৌলতখান হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য বরিশাল শেবাচিম হাসপাতলে পাঠায়। ১১ জুন বিকেলে টেস্টের ফলাফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়। ফলাফল পজিটিভ হওয়ায় তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দৌলতখানে এ পর্যন্ত একজন মেডিকেল টেকনোলজিস্টসহ পাঁচ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি দুইজন চিকিৎসাধীন আছেন।