অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১২ই জুন ২০২০ দুপুর ০২:৩৬
১৬৫৬
অচিন্ত্য মজুমদার:: ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে অপহরণের ১০ দিন পর এক কলেজ ছাত্রীকে ভোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামী ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা বাচ্চু বেপারীর ছেলে রাসেল বেপারী (২৫) ও তার সহযোগী আলমগীর মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৭)। গত ৭ জুন অপহৃত ওই মেয়ের বাবা বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
ভোলা সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গত ৩ জুন ঢাকার কেরানীগেঞ্জ থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে। পরে ৭ জুন ওই মেয়ের বাবা বাদি হয়ে থানায় মামলা দেন। অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে ভোলায় অবস্থান করছে এমন খবর পেয়ে আজ শুক্রবার কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ভোলার বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকা অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ ওই মামলার প্রধান আসামী রাসেল বেপারী ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করে ঢাকা নিয়ে যায়।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত