বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪
৪৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোবাশ্বের আলম। এ সময় প্রধান অতিথি বলেন, আসলে বাজার মনিটরিংয়ের বিষয়ে এবং কিভাবে বাজার চলবে তার আইনকানুন অনেক আগে থেকেই চলমান রয়েছে। এ আইন কেউ মানেন, আবার কেউ মানেন না। কখনো কখনো মোবাইল কোর্ট পরিচালনা করে আইন মানতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আইন করে সব কিছু নিয়ন্ত্রন করা সম্ভব নয়।এর জন্য সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা। প্রয়োজনে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মুনিরুল ইসলাম। তিনি বলেন, আমার বাড়ি পার্শবর্তী জেলা পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সেখানেও মাছের দাম এতো বেশি নয়। ভোলায় মাছ কিনতে গেলে হিমশিম খেতে হয়। এ জেলায় সব মাছের দাম উর্ধ্বগতি। প্রায় একই কথা বললেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। তিনি বলেন, মাছের দামের সাথে ভোলায় অনেক ওষুধের দামও বেশি নেওয়া হচ্ছে। সেখানে ওষুধ বা ড্রাগের দেখাশোনা যারা করছেন তাদের নজরদারি নেই বললেই চলে। এ বিষয়ে নির্বাহী পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তদারকি জরুরি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলািমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক নূর হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোলা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সাগর মল্লিক, সিনিয়র সাংবাদিক মোতাসিম বিল্লাহ, শিমুল চৌধুরী, ব-দ্বীপ ফোরামের নির্বাহী পরিচালক মীর মশাররফ হোসেন অমি, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, কবি মহিউদ্দিন, ওষুধ বিক্রয় কর্মকর্তা সুমন বিশ্বাস, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ফয়সাল, চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মে: নকিব, কাচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, দুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কয়সর আহমেদ, তৃষ্ণা বেকারীর মো: ফরিদ, পোশাক ব্যবসায়ী মিজানুর রহমান, ওষুধ ব্যবসায়ী শ্যামল কৃষ্ণ মন্ডল, আইচক্রিম বিক্রেতা নুরুজ্জামান, মাংস ব্যবসায়ী আমির হোসেন প্রমূখ বক্তৃতা করেন।বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মতবিনিময় সভায় অংশ নেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত