অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

টানা তৃতীয় মেয়াদে কাউন্সিলর হলেন লালমোহনের ঈমাম হোসেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৯ রাত ০৮:৪১

remove_red_eye

৯৪২

মোঃ জসিম জনি, লালমোহন || পরপর দুই মেয়াদে ১৭ বছর কাউন্সিলর ছিলেন। তৃতীয় মেয়াদে আবারো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ৫ বছরের জন্য। জনপ্রিয় এ কাউন্সিলরের নাম আলহাজ্ব ঈমাম হোসেন হাওলাদার। লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের সফল কাউন্সিলর তিনি। এলাকার ভোটারদের ভালবাসা তাকে ১৭ বছরের পর আবারো তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত করলো। তার মতো এ রেকর্ড লালমোহন পৌরসভায় আর কেউ করতে পারেনি।
লালমোহন পৌরসভা গঠনের পর ২য় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০২ সালে। ওই নির্বাচনে আলহাজ্ব ঈমাম হোসেন হাওলাদার ৫নং ওয়ার্ড থেকে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১০ সালে। ওই নির্বাচনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন। মামলা সংক্রান্ত কারণে ২ নির্বাচনেই কেটে যায় একটানা ১৭ বছর। এবার ১৪ অক্টোবর লালমোহন পৌরসভার ৪র্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তৃতীয় বারের মতো বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ডালিম প্রতীক নিয়ে ভোট পান ৮০২ ভোট। প্রতিপক্ষ উটপাখি মার্কার প্রার্থী রিয়াজ হাওলাদার পান ৪৮৯ ভোট। ৩১৩ ভোটের ব্যবধানে নির্বাচিত হন আলহাজ্ব ঈমাম হোসেন হাওলাদার। ঈমাম হোসেন হাওলাদারের বিজয়ে এলাকার ভোটাররাও খুব খুশি। কারণ তিনি সবসময় ভোটারদের পাশে থাকেন। তাদের সুখ, দু;খের সাথী তিনি। কোন সমস্যা নিয়ে কেউ আসলে তাদের যথাসম্ভব দ্রæত সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আর এ কারণেই তিনি এলাকায় জনপ্রিয় কাউন্সিলর।
আলহাজ্ব ঈমাম হোসেন হাওলাদার এ প্রতিবেদককে বলেন, এলাকার মানুষ ভালোবেসে আমাকে তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত করেছে, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি জনগণের খেদমত করতে চাই। জনগণ যতদিন চাইবে ততদিন তাদের পাশে থাকবো। বিগত দিনে এলাকার রাস্তাঘাট, ড্রেনের অনেক উন্নয়ন হয়েছে। এবার এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রæত করার চেষ্টা করবো। এ ওয়ার্ড থেকে ইয়াবা, মাদক চিরতরে বন্ধ করবো।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...