অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় বাপ্তা ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৮

remove_red_eye

৩৮৪

এইচ আর সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন،বিএনপি ক্ষমাতায় এলে মানুষের মুখে হাসি ফুটবে ও কৃষকদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের ইচ্ছা আঙ্কাখার প্রতিফলন ঘটাবে ব্যলট  পেপাড়ের মাধ্যমে বিএনপিকে ভোট দিয়ে  জয় যুক্ত করাবে ইনশাআল্লাহ ।

সৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। বিদেশ থেকে আমদানির নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশের কৃষি এবং কৃষকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য কৃষকদেরকে সংগঠিত হতে হবে।   শনিবার  বিকালে ভোলা সদর উপজেলার উত্তর বাপ্তা ইউনিয়নের,৫ন বাপ্তা ইউনিয়ন পরিষদ  ভোটের ঘর  মাঠে অনুষ্ঠিত কৃষক দলের সমাবেশে প্রধান অতিথি গোলাম নবী আলমগীর এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন,  কবির হোসেন,সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম,  সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম চৌধুরী, জাকির হোসেন মনির, মীর রনি,  সদর উপজেলা কৃষক দলের সভাপতি মাইনুদ্দিন সাজি,সাধারন সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন,পোরৌ সাধারন সম্পাদক কামরুল হাসান,৫নং বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি  মনিরুল হূদা খোকা, যুগ্ম সম্পাদক বশার চৌধুরী প্রমূখ। উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ আবুল হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব  মোঃ মনির। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের তৃণমূল কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। প্রধান অতিথি বলেন তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংগ সংগঠন কাজ করে যাচ্ছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...