অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমেহান পৌরসভার সৌন্দর্যবৃদ্ধিতে বৃক্ষরোপন কর্মসূচি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৩৫৯

আকবর জুয়েল, লালমোহন: তারুন্যের উৎসব ২০২৫ এর ব্যানারে ‘এসো দেশ বদলায়- পৃথিবী বদলায়’ শ্লোগানে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের  সৌন্দর্যবৃদ্ধিতে হাফিজ উদ্দিন এ্যভিনিউর ধ্বংস করা সৌন্দর্য পুররুজ্জীবিত করতে পূর্বের ন্যায় আবারো বৃক্ষ রোপণ করা হয়েছে। লালমোহন পৌরসভার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এসময় তার সাথে লালমোহন পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, লালমোহন পৌরসভার হাফিজ উদ্দিন এ্যভিনিউর মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য বিগত বিএনপি সরকারের আমলে গাছ লাগানো হয়েছিলো। কিন্তু গত ৫ আগস্টের আগের সরকারের আমলে ওই গাছগুলোকে ধ্বংস করে ফুটপাত বানিয়ে ছোট ছোট দোকান তৈরী করে দৈনিক ভিত্তিতে চাঁদা উত্তোলন করতো একটি চক্র।  গত ২৪ ডিসেম্বর লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকান ভেকু দিয়ে ভাঙচুর করে ফুটপাত দখলমুক্ত করে।
পূর্বের সৌন্দর্যে হাফিজ উদ্দিন এভিনিউ ফিরে আসবে এই প্রত্যাশা ব্যবসায়ীদের।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...