অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বাঁধবাসী শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩৪

remove_red_eye

৩১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাঁধবাসী দুই শতাধিক অসহায় শতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহান। বুধবার রাতের বেলা জেলা প্রশাসক সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীর বাঁধ এলাকায় গিয়ে নিজ হাতে এসব কম্বল তুলে দিয়েছেন শীতার্ত মানুষের গায়ে। এসময় জেলা প্রশাসককে ঘরের দুয়ারে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন নিন্ম আয়ের অসহায় মানুষগুলো।
তুলাতলি বাজারের পল্লী চিকিৎসক অধির চন্দ্র জানান, জানুয়ারির শুরু থেকেই উপক‚লীয় দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী বাঁধে যেসব অসহায় দরিদ্র মানুষ বাস করে তাদের অবস্থা খুবই করুন। একেতো শীত তার উপর শৈত্য প্রবাহ। এতে নদীর তীরে বসবাসকারী মানুষরা বড় অসহায়। শীতের হাত থেকে নিন্ম আয়ের অসহায় দরিদ্র মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে বেড়িবাঁধে এসে কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এতে এলাকাবাসী খুবই শুখি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ভোলার তুলাতুলি মেঘনা নদীর পাড়ের বিভিন্ন এলাকা ঘুরে দুই শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। এসময় তিনি বাঁধের উপর ঝুপড়ি বা কুঁড়েঘরে বসবাসরত নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে জেলা প্রশাসককে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন বাঁধবাসী অসহায় শীতার্ত মানুষ।

ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান বলেন, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। এই জেলায় ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের এলাকায় জেলেসহ নিন্ম আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে কিছু শীতবস্ত্র নিয়ে নিজে ছুটে গিয়েছি।
জেলা প্রশাসক আরও বলেন, এবছর মাননীয় উপদেষ্টা মহোদয়ের বরাদ্দের অংশ থেকে ১৪ হাজার ৫৪৬  কম্বল পাওয়া গেছে। কম্বলগুলো উপজেলা পর্যায়ে ভাগ করে দেয়া হয়েছে যাতে করে সকল উপজেলার নি¤œ আয়ের মানুষরা যেন শীত নিবারনের জন্য কম্বল পায় । ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে।

এসময় তিনি  বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান প্রমূখ।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...