বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২০ সকাল ১০:২০
১৩১০
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ বেশরকারী শিক্ষক ফোরামের যুগ্ম মহাসচিব, ভোলা মেডিক্যাল সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম গত রাত ৩ টায় শহরের চরনোয়াবাদ আলিয়া মাদ্রাসা সড়কের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যু কালীন তার বয়স ছিলো ৪৩ বছর। দীর্ঘ দিন যাবত তিনি ঠান্ডা জনিত রোগে ভুগছিলেন। আজ বুধবার সকালে ইলিশার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সকলের প্রিয় এই মানুষটি ব্যক্তিগত জীবনে একজন বিনয়ী, পরোপকারী, সদালাপি ও সদা হাস্যোজ্জল ব্যক্তি ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভোলার শিক্ষকদের দাবী আদায়ের প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। প্রতিটি আন্দোলনে দৃশ্যমান এই সংগঠককে ভোলার শিক্ষক সমাজ চিরদিন মনে রাখবে।
তার অকাল মৃত্যুতে "বাংলার কন্ঠ" পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভোলা জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ অপু, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখা, বাংলাদেশ বেসরকারী শিক্ষক ফোরামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক