বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮
৩৭৬
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিভিন্ন ইটভাটায় অনুমতি ছাড়া মাটি কেটে পরিবহন করার সময় রেজিষ্ট্রেশন বিহীন ও লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার অপরাধে ২ টি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান - উজ্জামান।
এ-সময় উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
সুত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলায় ২২/১২/২০২৪ ইং সালের জরিপ মতে মোট ২১ টি ইটভাটা রয়েছে। কিন্তু বেশ কিছু ইটভাটায় নদীর পাড়, খালের দাড়, বিভিন্ন চর থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটায় স্তুুপ করে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করেন। কিন্তু এতেও ক্ষান্ত হয়নি অবৈধভাবে মাটি কাটা। তেঁতুলিয়ার বুকে জেগে ওঠা নতুন নতুন চর গুলো থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন খেয়াঘাট সংলগ্ন ব্রিজ দিয়ে অবৈধভাবে মাটি কেটে ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়ার সময় দুটি ট্রাকের চালক কে হাতেনাতে ধরে ফেলে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
এ-সময় ট্রাক চালকদের কে বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে বললে তারা তা দেখাতে ব্যর্থ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান - উজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু'জন ট্রাক চালক কে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত