বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৫ রাত ১০:৪২
৪১২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গত ৩০ ডিসেম্বর দৈনিক বাংলার কণ্ঠে চরফ্যাসনে অবৈধ ইট ভাটা নিয়ে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলায় অবৈধ তিনটি ইটভাটার মালিককে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৫জানুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের মেসার্স ইনাম ব্রিকসকে এক লাখ টাকা, দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের মেসার্স মানিকা ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা এবং শশীভূষণ থানার দক্ষিণ চরমঙ্গল এলাকার মোসার্স রিফাত ব্রিকসকে তিন লাখ টাকা।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভোলার চরফ্যাশন উপজেলার অবৈধ তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদলতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় কোনো প্রকার অনুমিত ছাড়া ইটভাটা পরিচালনা করায় তিনটি ইটভাটাকে বন্ধ করে দেওয়া হয় এবং ইটভাটার মালিককে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যায়েদ হোছাইন। একই সঙ্গে ইটভাটার মালিকদেরকে ইটভাটা বন্ধ রাখার জন্য মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত