বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৪৫
৮১১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুন্দর ভবিষ্যৎতের জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুদের স্বল্প আয়ের জন্য শিশু শ্রমে নিয়োজিত না করে দেশের জন্য সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে প্রতিটি শিশুকে। তাহলে দেশের ও সমাজের উপকার হবে। এসময় তিনি আরো বলেন, রাষ্ট্র, সমাজ ও আমাদের সবার দায়িত্ব শিশুদের অধিকার রক্ষা করা। শিশুর অধিকার রক্ষা করতে পারলে শিশুরা দেশের জন্য সম্পদ হবে। তখন এই শিশুরাই সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। যার যার অবস্থান থেকে প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ সব ধরনের সুযোগ-সুবিধার সুযোগ করে দিতে হবে। যেন কেউ বঞ্চিত না হয়। শিশুর একমাত্র কাজ হওয়া উচিত স্কুলে যাওয়া। শিশুশ্রম একধরনের শোষণ। অনেকে কম অর্থে বেশি সুবিধা নেওয়ার জন্য শিশুশ্রম ব্যবহার করছে।
তিনি আরো বলেন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শিশু একাডেমী সহ বিভিন্ন সামাজিক সংগঠন এনজিওদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে শিশু শ্রম নিরসনে। তাহলেই শিশু শ্রম কমে আসবে। এসময় তিনি আরো বলেন, ভোলাতে নদীতে শিশুদের দিয়ে মাছ ধরানো হয়। এর ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পরে বড় হয়ে জেলে হয়। তাই এই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে অভিভাবকদের শিশুশ্রমে না দেয়ার জন্য নিরুৎসাহিত করতে আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আতাহার মিয়া, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের শ্রম পরিদর্শক কামরুল ইসলাম, সমাজসেব অধিদপ্তর এর উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, এরজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুস সালাম, সম্মনিত শিশু বিবাহ রোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত