বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৫ রাত ১০:০৩
৫৯৮
এইচ আর সুমন: ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন , সৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। বিদেশ থেকে আমদানির নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশের কৃষি এবং কৃষকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য কৃষকদেরকে সংগঠিত হতে হবে। শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে অনুষ্ঠিত কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির গোলাম নবী আলমগীর এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন সেন্টু, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা কৃষক দলের সহসভাপতি এ্যাডভোকেট মোঃ ইউসুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, সদর উপজেলা কৃষকালের সভাপতি মাইনুদ্দিন সাজি,সাধারন সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, চর সামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মাতব্বর, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ প্রমূখ। চরসামাইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াছিন শনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। উপস্থাপনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামিম নবাব। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের তৃণমূল কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। দেশের কৃষির উন্নয়ন না করে বিদেশ থেকে আমদানি করেছে। কারণ আমদানি করলেইতো চুরি করতে পারবে। বিদেশ থেকে আমদানির নামে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করছে। প্রধান অতিথি বলেন তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংগ সংগঠন কাজ করে যাচ্ছে। এসময় তিনি দেশের কৃষকদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত